Volume 1 Issue I
Article Information
Journal: Abhisaron
Volume: 1 | Issue: I | Year: 2026
Pages: 06–15
Received: 08 January 2026
Accepted: 22 January 2026
Published: 25 January 2026
নদিয়া জেলার লোকধর্ম সম্প্রদায়
রাকিবুল হাসান বিশ্বাস
সারসংক্ষেপ:
অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার বিভিন্ন অঞ্চলে লোকধর্মের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ করা যায়। এই সময়কালে নদিয়া জেলাতে উদ্ভূত হয়েছিল বাউল, কর্তাভজা, আউল, বলরামী, সাহেবধনী, খুশি-বিশ্বাসী প্রভৃতি উপধর্ম বা লোকধর্ম সম্প্রদায়। এইসকল গৌণধর্ম সম্প্রদায়গুলির উদ্ভব ও বিকাশের ধারা মোটামুটিভাবে প্রায় একইরকম। তবে আচার-আচরণগত দিক থেকে অনেক সময় তারা ভিন্ন পথে চালিত হয়েছে। আচার-আচরণ, ধর্মীয় দর্শন, সাধনপদ্ধতি ইত্যাদি নানা বিষয় বিচার করলে বাউল, সাহেবধনী, বলাহাড়ি, কর্তাভজা প্রভৃতি গৌণধর্ম সম্প্রদায়ের মধ্যে কিছু-কিছু বৈসাদৃশ্য উঠে আসে ঠিকই, তবে মূলগতভাবে তারা এক এবং তাদের সামাজিক লক্ষ্য একটাই, আর তা হলো অবক্ষয়িত সমাজের হাত থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা। আলোচ্য প্রবন্ধে আমরা নদিয়া জেলায় উদ্ভূত বিভিন্ন লোকধর্ম সম্প্রদায় সম্পর্কে, তাদের উদ্ভব, বিকাশ সম্পর্কে আলোচনার পাশাপাশি এইসকল ধর্ম সম্প্রদায়গুলির আচার-বিচার, সংস্কার-দর্শন, সাধনপদ্ধতি বিষয়ে একটি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছি।
সূচক শব্দ: লোকধর্ম, সুফিবাদ, বাউল, কর্তাভজা, বলরামী, সাহেবধনী, কায়াসাধনা, সম্প্রদায়, আউলিয়া, বৈষ্ণব
