Volume 1 Issue I
Article Information
Journal: Abhisaron
Volume: 1 | Issue: I | Year: 2026
Pages: 23–27
Received: 10 January 2026
Accepted: 20 January 2026
Published: 25 January 2026
বিমল করের ছোটোগল্পে তিন নারী চরিত্র
সম্পা রানা
সারসংক্ষেপ (Abstract):
বিমল করের ছোটো্গল্পে বহুবিধ দৃষ্টিভঙির প্রকাশ পেয়েছে। জীবনকে নানা দৃষ্টিকোন থেকে দেখার প্রচেষ্টা তার মধ্যে পরিলক্ষিত হয়েছে্। সময়ের পরিবর্তনের কথা মাথায় রেখে তিনি তাঁর গল্পে ভাবগত ও গঠনগত কিছু পরিবর্তন এনেছেন। এই দিক থেকে তাঁর গল্পগুলি অনেক বেশী বৈচিত্র্যমন্ডিত। তাঁর ছোটোগল্পে মানবমনের অন্তর- রহস্যের উন্মোচন ঘটেছে। এই বৈশিষ্ট্য গুনই তাঁকে স্বাতন্ত্র্য দিয়েছে। এখানে আমরা বিমল করের কয়েকটি ছোটো্গল্প নিয়ে আলোচনা করবো। সেখানে মূল বক্তব্য বিষয় হল নারী চরিত্র। তিনি কিভাবে প্রতিটি গল্পে নারীদের ভাববৈচিত্র ভিন্ন ভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন তা আমরা আলোচনাকরবো। কোথাও নারী নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে আবার কোথাও নারী তার ছেড়ে যাওয়া প্রেমিকের মৃতদেহ দাহ করার জন্য নিজ শরীরকে বিক্রি করতে দু-বার ভাবেনি এভাবেই নারীদের চরিত্রের ভিন্ন ভিন্ন রূপ আমরা বিমল করের ছোট গল্পে লক্ষ্য করবো। আমরা এখানে তাঁর ‘ইদুর’, ‘আঙুরলতা’ ও ‘বকুলগন্ধ’ এই তিনটি গল্প নিয়ে আলোচনা করেছি।
সূচক শব্দ (Keywords): নারীচরিত্র, ভাবাবেগ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, ইদুর, আঙুর, ইদুর, আঙুরলতা, বকুলগঞ্জ, মলিনা, যতিন, বাসুদেব, আঙুর, নন্দ অঞ্চনা, শ্যামল, ছোটোগল্প, বিমল কর, বাংলা সাহিত্য, দোলাচল
