Volume 1 Issue I
Article Information
Journal: Abhisaron
Volume: 1 | Issue: I | Year: 2026
Pages: 48-54
Received: 10 January 2026
Accepted: 20 January 2026
Published: 25 January 2026
সৌন্দর্যবোধ ও রবীন্দ্রমনীষা
রঞ্জন মান্না
সারসংক্ষেপ (Abstract):
রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধ কেবল বাহ্যিক রূপের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা ছিল সত্য, আনন্দ ও ব্রহ্মের সঙ্গে একাত্ম। তিনি প্রকৃতির প্রতিটি ক্ষুদ্র উপাদানেও শাশ্বত আনন্দের প্রকাশ দেখতেন। তিনি বিশ্বাস করতেন প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে হলে আমাদের হৃদয়কে সংকীর্ণ স্বার্থপরতা থেকে মুক্ত করে বিশ্বজনীন চেতনায় উন্নীত করতে হবে, যেখানে সত্য ও সুন্দরের মিলন ঘটবে, তাঁর মতে সৌন্দর্য এবং সত্য পৃথক নয়, বরং ‘Beauty is truth, truth beauty’। তাঁর সিদ্ধান্ত সৌন্দর্যই মানুষকে প্রকৃত ও প্রকৃষ্ট পথ দেখায়। তাঁর সাহিত্য সাধনা ও জীবন সাধনা অভিন্ন। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ, প্রকৃতি বা জীবনদেবতার স্বরূপ উন্মোচনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন জীবনই আসলে সাহিত্য। কবিতা আর নারী এ দুই-ই কবির কাছে এক, এ দুই-ই আজন্ম সাধনার ফল। তিনি কেবলমাত্র শারীরিক বা জাগতিক সৌন্দর্যের পূজারী ছিলেন না, বরং গভীরতর ভাব, আদর্শ, ত্যাগ, প্রেম ও প্রকৃতির অন্তর্নিহিত সামঞ্জস্যকে প্রকৃত সৌন্দর্য হিসেবে দেখতেন। রবীন্দ্রসাহিত্যে যে বিপুল জীবন সঘন, তা একইসঙ্গে সত্য, সৌন্দর্য ও নন্দনতত্ত্বে বিকশিত।
সূচক শব্দ (Keywords): রবীন্দ্রনাথ,সৌন্দর্যবোধ, ব্রহ্ম, শাশ্বত আনন্দ, সত্য ও সুন্দর, কবিতা, নন্দনতত্ত্ব
