Volume 1 Issue I

Article Information
Journal: Abhisaron
Volume: 1 | Issue: I | Year: 2026
Pages: 78–84
Received: 10 January 2026
Accepted: 20 January 2026
Published: 25 January 2026

তৃষ্ণা বসাকের কথাসাহিত্য ও সমীক্ষা
কার্ত্তিক চন্দ্র পাল

সারসংক্ষেপ (Abstract):

যে সাহিত্যে কথাবস্তু ঘটনা-বিবৃতির মধ্য দিয়ে সামাজিক ভাষ্য হয়ে থাকে, তাকেই সংক্ষিপ্তসারে কথাসাহিত্য বলে থাকি। সমকালীন লেখিকা তৃষ্ণা বসাকের লেখনীতে আমরা কথাসাহিত্যের সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাই। পেশায় সরকারি মুদ্রণ সংস্থায় প্রশাসনিক পদে কর্মরত আছেন, সেহেতু বহু লেখক লেখিকার রচনার স্বাদ নিতে সহজেই সক্ষম হন। আরও বিশেষ কিছু কারণ হলো তিনি নানান বৈচিত্র্যপূর্ণ মানুষদের মধ্যে মেলামেশা ও কাছের থেকে সুখ দুঃখ অনুভব করায় এবং  ভ্রমবিলাসী হওয়ার সুবাদে মানুষের জীবনযাত্রা সহ অনেক বহুমুখী বিষয় তাঁর রচনায় ভিন্নরূপে দেখতে পাই। নাটক লেখার মধ্যদিয়ে সাহিত্যিক জীবন শুরু হলেও উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, অনুবাদ মিলিয়ে বিয়াল্লিশটির বেশি বই ও লিখেছেন। বর্তমানে আরও লিখে চলেছেন। শুধু তাই নয় পত্রিকা সম্পাদনার কাজেও যুক্ত আছেন। বাংলা কথাসাহিত্যিক তৃষ্ণা বসাকের লেখা উপন্যাস ও ছোটগল্পে  সাধারন মানুষ, নারী,সমকালীন সমাজ ব্যবস্থাসহ নানান বৈচিত্র্যপূর্ণ বহুমুখী বিষয়ের যে যে ছবি তুলে ধরেছেন,তারই কিছু কিছু সঠিক আলোচনা উন্মোচনের প্রয়াস থাকবে। সমকালীন বাংলা সাহিত্যে যে কয়জন ঔপন্যাসিক ও ছোটগল্পকার সাহিত্যের অঙ্গনে নিজেদের প্রতিভার উজ্জ্বল ছাপ রেখে চলেছেন, তার মধ্যে লেখিকা তৃষ্ণা বসাকের অবদান অনস্বীকার্য। তাঁর প্রতিভার স্বাক্ষর ইতিমধ্যেই পাঠকবর্গ স্বাদ পেয়েছেন এবং অনুভব করেই অভিভূত হয়েছেন। সৃজনশীল প্রতিভার সাহায্যে বিচিত্র অভিজ্ঞতার  ভিত্তিতে নতুন নতুন প্রেক্ষাপটে কাথাসাহিত্যের জগৎকে সমৃদ্ধ করে চলেছেন ভ্রমনবিলাসী এবং কল্পনার বহুলতা, মানসিক ভাবনার প্রগাঢ়তা এবং প্রতিবাদী কন্ঠস্বরের সূত্রে তাঁর সাহিত্যের জগতে পাঠকবর্গ বিচিত্র স্বাদের আনন্দ পেয়ে চলেছে। সেই বৈচিত্র্যময়তা তাঁর সাহিত্য রচনাকে কতটা শৈল্পিক গুণে সমৃদ্ধ করেছে সেই বিষয়টি দেখানোর প্রয়াস থাকবে।এছাড়াও নারীর নিরাশ্রয়তা, উদ্বাস্তু মানুষের যন্ত্রণার মর্মবস্তুর কাহিনী ও তাঁদের নিখুঁত ছবির  স্পষ্টরূপ দেখতে পাওয়া যাবে।   

সূচক শব্দ (Keyword):

কর্মজীবন,দেশভাগ,উদ্বাস্তুসমস্যা, নারীরক্ষমতা,সাম্যবাদ,শোষণ,রাজনীতি,ভ্রমণ,নিয়তিবাদ সেপারেশন, অবন্তিনগর, ঝিল্লি, কলকাতার চালচিত্র, লাইব্রেরী, উন্মুক্ত পাঠক, কল্পবিজ্ঞান, যন্ত্রমানব, কাল্পনিকতা, টেলিভিশন, উপপৃথিবী, সীতার নিষ্ক্রমণ

VIEW FULL ARTICLE