Volume 1 Issue I
Article Information
Journal: Abhisaron
Volume: 1 | Issue: I | Year: 2026
Pages: 28–47
Received: 10 January 2026
Accepted: 20 January 2026
Published: 25 January 2026
দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার কবিদের কবিতায় দলিত প্রসঙ্গ
রুমা মাহাত
সারসংক্ষেপ (Abstract):
দলিত শব্দের বাংলা অভিধানিক অর্থ হল ‘মর্দিত’, ‘পদদলিত’ বা ‘পিষ্ট’। অর্থাৎ দলন করা। যেমন মাঠের ঘাসকে যখন পা দিয়ে মাড়িয়ে যাওয়া হয় তখন তাকে দলন করা বলে। ঠিক একই ভাবে সমাজের উচ্চ শ্রেণির মানুষেরা নিম্ন শ্রেণির মানুষদের দলন করে। এই দলিতরা বিভিন্ন দিক থেকেই সমাজের উচ্চ বর্ণের মানুষদের দ্বারা শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও অত্যাচারিত হয়েছিল। এই সমস্ত দরিদ্র, দলিত মানুষদের জীবন যন্ত্রণার কথা দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার কবিদের কবিতার বিষয়বস্তু। এমনকি তাদের জীবন-যাপনের ব্যথা, বেদনা কবিদের গানের সুর হয়ে উঠেছে।
সূচক শব্দ (Keywords): দলিত, শবর, মুর্মু, ডোম, মাহাত, ভাদু গান, করম গান
