Volume 1 Issue I

Article Information
Journal: Abhisaron
Volume: 1 | Issue: I | Year: 2026
Pages: 55–58
Received: 10 January 2026
Accepted: 20 January 2026
Published: 25 January 2026

অন্নদাশংকর রায়ের রবীন্দ্রভাবনা
অমর সাহা

সারসংক্ষেপ (Abstract):

রবীন্দ্রনাথের সৃজনশীল ভাবনা নিয়ে বাঙালি জাতির কোনো সংশয় নেই। তিনি কবি। উত্তম সংগীত রচয়িতা। কথা‐সাহিত্যিক। নাট্যকার। চিত্রশিল্পী। তিনি শিক্ষা সমাজ সাহিত্য জীবনদর্শন সবক্ষেত্রেই তাঁর চিন্তাভাবনা সুদূরপ্রসারী। নিজে কর্মী না হয়ে অপরকে কর্মী করা যায় না। তাঁর কর্ম জীবন অত্যন্ত গৌরবের, মর্যাদাপূর্ণ। আমাদের রবীন্দ্রচর্চা বরাবরই একপেশে।

         আমাদের রবীন্দ্রচর্চায় যে দিকগুলিকে বাদ দেওয়া হয়, রবীন্দ্রনাথের ভাবনার দিক এবং কর্মের দিক। অন্নদাশংকরের রবীন্দ্রচর্চায় জোর পড়েছে সেই দিকেই বেশি। এর অন্যতম প্রধান কারণ অন্নদাশংকর মননশীল সাহিত্যিক। অন্নদাশংকর রবীন্দ্রনাথের সৃষ্টির বিপুল ঐশ্বর্য সম্পর্কে নিরুৎসাহ। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা, সমাজচিন্তা, স্বদেশভাবনা, মানবসভ্যতার বর্তমান ও ভবিষ্যৎ চিন্তা, রবীন্দ্রনাথের মানবতত্ত্ব, তাঁর জগৎবীক্ষা ও রবীন্দ্রজীবনদর্শন নিয়ে অন্নদাশংকরের বিশেষ আগ্রহ। অন্নদাশংকরের আগ্রহ রবীন্দ্রনাথের কর্মকাণ্ডের দিকে, তাঁর সংকল্প ও সাধনার দিকে, নিজের জীবনদর্শনের আলোকে রবীন্দ্রনাথ নিজের জীবনকে গড়ে তুলেছেন সেইসব দিকগুলিকে।

সূচক শব্দ (Keywords): রবীন্দ্রনাথ,জীবনশিল্পী,উপনিষদ, দেবেন্দ্রনাথ, বিশ্বভারতী, শান্তিনিকেতন, অন্নদাশঙ্কর

VIEW FULL ARTICLE