Volume 1 Issue II

Volume 1 Issue II
Article Information
Journal: Abhisaron
Volume: 1 | Issue: II | Year: 2026
Pages: 01–10
Accepted:19.06.2026
Published:20.07.2026

রঙের প্রতীক এবং রসের প্রকাশ: আহার্য্য অভিনয়ে ভারতীয় ধ্রুপদী নৃত্যের চারিত্রিক ও নান্দনিক বিশ্লেষণ /RANGER PROTIK EBANG RASER PRAKASH:AHARYA ABHINAYE BHARATIYA DHRUPADI NRITYER CHARITTRIK O NANDANIK BISHLESHAN
ড. অমৃতা সেনগুপ্ত দত্ত / DR. AMRITA SENGUPTA DUTTA

Abstract:
ভারতীয় ধ্রুপদী শাস্ত্রীয়নৃত্য একটি সমন্বিত নান্দনিক,সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রথা, যেখানে চরিত্রায়ন,রূপসজ্জা এবং রঙের ব্যবহার দৃশ্যগত ভাষা হিসেবে কাজ করে। বিশেষত আহার্য্য অভিনয় বা সাজ-সজ্জার মাধ্যমে একজন নৃত্যশিল্পী কেবল পোশাক ও অলংকার ব্যবহার করেননা,বরং রঙের প্রতীকী অর্থ ও রসের প্রকাশের মাধ্যমেও দর্শকের মানসিক ও আবেগিক প্রতিক্রিয়াকে পরিচালনা করেন। এই গবেষণামূলক প্রবন্ধে ভারতীয় শাস্ত্রীয়নৃত্যেভান্ডারে রঙের প্রতীকী ব্যবহার, বিভিন্ন রসের প্রকাশ এবং আহার্য্য অভিনয়ের ভূমিকা নিয়ে একটি বিশ্লেষণাত্মক আলোচনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রতিটিরঙ— যেমন লাল, নীল, হলুদ বা সবুজ—ভারতীয় ধ্রুপদী নৃত্যে নির্দিষ্ট মানসিক ও আবেগিক ভাবপ্রকাশের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ বলা যায়, লাল রঙ শক্তি ও প্রেমের রসকে, নীল রঙ ভক্তি ও শান্তির রসকে, হলুদ রঙ সৌন্দর্য ও হর্ষের রসকে প্রতিফলিত করে।এগুলি শুধু নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করেনা, বরং চরিত্রায়নে গভীর আভ্যন্তরীণ অর্থ প্রদান করে। প্রাচীনতত্ত্ব, যেমন নাট্যশাস্ত্র এবং অঙ্গপ্রকাশবিদ্যা ,আজকের নৃত্যশিল্পীর আহার্য্য অভিনয়ের নির্বাচনে বিশেষ প্রভাব ফেলে। প্রসঙ্গক্রমে, শাস্ত্রীয় নৃত্যের বিভিন্ন রিপোর্টরি বা নৃত্য-সম্ভার অন্তর্ভুক্ত চরিত্রের রূপসজ্জা, পোশাক এবং আনুষাঙ্গিক নির্ধারণে রঙের গুরুত্ব অপরিসীম। প্রতিটি চরিত্র—যেমন দেবতা, রাক্ষস, নায়িকা বা নায়ক—নির্দিষ্ট রঙ, পোশাক এবং অলংকারের মাধ্যমে দর্শকের কাছে তাদের পরিচয় প্রকাশ করে। রঙের প্রতীকী ব্যবহার চরিত্রের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য এবং সামাজিক বা আধ্যাত্মিক পরিচয়কে দৃশ্যমান করে তোলে, যা আহার্য্য অভিনয়কে আরও সংজ্ঞায়িত এবং নান্দনিক ভাবে সমৃদ্ধ করে।
এই প্রবন্ধে একজন নৃত্যশিল্পী, রঙ, চরিত্র এবং রসের আন্তঃসম্পর্ককে সাংগঠনিকভাবে বিশ্লেষণ করে এবং তারসাথে কিভাবে দৃষ্টিলব্ধ প্রতীকবাদ(visual symbolism) নৃত্যেরআবেগ ও বোধকে দৃশ্যমান করে। ধ্রুপদী নৃত্যের বিভিন্নধাপ, আঞ্চলিক বৈচিত্র্য এবং আধুনিক প্রদর্শনীর প্রেক্ষাপট বিবেচনা করে এটি প্রমাণ করে যে রঙের প্রতীকী ব্যবহার ও রসের প্রকাশ শাস্ত্রীয়নৃত্যে একটি জটিল কিন্তু সুসংগত নান্দনিক ভাষা সৃষ্টি করে,যা প্রতিনিয়ত দর্শক ও শিল্পীর মধ্যে গভীর আন্তঃসংযোগ স্থাপন করে চলেছে।


Keywords: আহার্য্য অভিনয়, রঙের প্রতীকীতা, রস ও ভাবপ্রকাশ, নাট্যশাস্ত্রভিত্তিক নান্দনিকতা, চরিত্রায়ন, ভারতীয় ধ্রুপদী নৃত্য

VIEW FULL ARTICLE